মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

কেন বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ জন সংবাদটি দেখেছেন

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার টিম যাবে, শুধুতো টিম যাবে না সমর্থকরাও যাবে; খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?

তিনি বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার পরিপ্রেক্ষিতে সত্যিকার অর্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সে হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপ খেলব তবে ভারতের বাইরে খেলব।

এদিকে, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে ভারত থেকে তেল ও চাল আমদানি করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের স্বার্থ যেখানে আছে হাতে ধরে তো আমরা নষ্ট করতে যাব না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়াতে। কারণ আমাদের লোকজনের নিরাপত্তার প্রশ্ন। কাজেই আমাদের শর্ত না যাওয়াতে। আমরা আমাদের লোকজনদের পাঠাবো না। আমাদের চাল কেনার যদি স্বার্থ থাকে, যদি আমরা কমে দামে পাই এবং আমাদের কিনতেই হয় আমি কোনো সমস্যা দেখি না।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা ইস্যু বন্ধের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, যে মিশনগুলো সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার জায়গা।

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে কথাবার্তা চলছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান সৌদি আরবে অনুষ্ঠেয় একটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ছাড়ার তথ্য জানিয়েছেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com