সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকর

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন
বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
আফগানিস্তানের কাছে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা কঠিন হয়ে উঠল বাংলাদেশের জন্য। কী সেই সমীকরণ?

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ।

যে কোনো বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টেই বাংলাদেশ এখন পারফর্মেন্সের চেয়ে সমীকরণে বেশি জোর দিয়ে থাকে। পারফর্মেন্স যখন করুণ, তখন সমীকরণ ছাড়া আর উপায় কী? আফগানিস্তানের কাছে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা কঠিন হয়ে উঠল বাংলাদেশের জন্য। কী সেই সমীকরণ?

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে, আর বাকি ৬টি দল নির্ধারিত হবে বাছাইপর্বে। বর্তমানে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ১০ম স্থানে আছে। বাংলাদেশের ওপরে ৮০ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং ৮৮ পয়েন্ট নিয় আছে ইংল্যান্ড।

বাস্তবতা হলো, ইংল্যান্ডকে টপকানো বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। তবে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে শীর্ষ ৮-এ ঢোকার সুযোগ এখনো আছে। এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে ৩-০ ব্যবধানে জিততে হবে। এটা ঠিক যে, ওয়েস্ট ইন্ডিজ দলটি এখন নড়বড়ে আর বাংলাদেশ খেলবে ঘরের মাঠ মিরপুরে। তাই ৩-০ ব্যবধানে সিরিজ জয় অসম্ভব না। কিন্তু বাংলাদেশ দলের যা পারফর্মেন্স, তাতে ভরসা রাখা কঠিন।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না, মিরাজ-লিটনরা থাকবেন ১০ম স্থানেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজটির পর ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে আরেকটি সিরিজ হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক কারণে সিরিজটি পেছানো হয়। তাই সেটি আগামী বছর আদৌ হবে কিনা- তা অনিশ্চিত। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজই বাংলাদেশের জন্য র‍্যাংকিং উন্নতির শেষ সুযোগ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com