শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

কর্মক্ষেত্রে অসুস্থ‍্য, মারা গেলেন ইউএনও

  • সবশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

 আরএনবি ডেস্ক: কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, ইউএনও ফেরদৌস আরা ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (১২ জানুয়ারি) কর্মস্থলে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন তার প্রচণ্ড মাথাব্যথা ছিল। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি এক কন্যাসন্তানের জননী। শিক্ষাজীবনে ফেরদৌস আরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ফেরদৌস আরা মাইগ্রেনজনিত ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাকে কুমিল্লার দাউদকান্দিতে দাফন করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com