শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

পার্টির প্রয়াত চেয়ারম্যানের কবরে শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু রংপুর ছাত্র সমাজের নতুন কমিটির

  • সবশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ জন সংবাদটি দেখেছেন
পার্টির প্রয়াত চেয়ারম্যানের কবরে শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু রংপুর ছাত্র সমাজের নতুন কমিটির

জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অনুমোদন উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ‑এর মাজার জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

রংপুরের পল্লীনিবাস এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নবনির্বাচিত কমিটির সকল সদস্যসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. এ.একে.এম. মুশফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নাহিদ হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক মো. আকাশ হোসেন, সদস্য সচিব মো. মুহিন সরকারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মরহুম পল্লীবন্ধুর আদর্শ অনুসরণে ছাত্র সমাজকে সুসংগঠিত করার আহ্বান জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com