মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড?আইসিসির চূড়ান্ত আল্টিমেটাম ২১ জানুয়ারি

  • সবশেষ আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে আইসিসি। ২১ জানুয়ারির মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে গিয়ে খেলবে কি না। ক্রিকইনফো বলছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় থাকলেও আইসিসি ভেন্যু বা গ্রুপ বদলাতে রাজি নয়। নির্ধারিত সময়ে সম্মতি না দিলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিস্তারিত স্পোর্টস ডেস্ক রিপোর্টে।

ভেন্যু জটিলতায় বিপাকে বাংলাদেশ ক্রিকেট। নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বিসিবি। তবে আইসিসিও নিজেদের অবস্থানে অনড়। দুই পক্ষের টানাপোড়েনে এবার সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকইনফোর তথ্যমতে, গত শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে আইসিসির দ্বিতীয় দফা বৈঠকে ২১ জানুয়ারিকে চূড়ান্ত ডেডলাইন হিসেবে ঠিক করা হয়েছে। এই সময়ের মধ্যেই বিসিবিকে জানাতে হবে তাদের শেষ সিদ্ধান্ত।

বৈঠকে বিসিবি আবারও শ্রীলঙ্কায় খেলার দাবি জানায় এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দেয়। তবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট শুরুর এত কাছে এসে সূচি বা গ্রুপ পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশকে ‘সি’ গ্রুপে ভারতেই খেলতে হবে।

যদি ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ সম্মতি না দেয়, তবে বিকল্প হিসেবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার পরিকল্পনা করছে আইসিসি।

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের জেরে এই জটিলতার শুরু। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ। সূচি অনুযায়ী উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার কথা টাইগারদের।

এখন সবার নজর ২১ জানুয়ারির দিকে। ওই দিনই জানা যাবে—বিশ্বকাপে লাল-সবুজের পতাকা উড়বে, নাকি অভিমান আর জেদের বলি হবে বাংলাদেশের ক্রিকেট।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com