শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

নির্বাচনী ব্যয়ের জন্য অনুদান চাইলেন এনসিপি নেতা আখতার হোসেন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন
নির্বাচনী ব্যয়ের জন্য অনুদান চাইলেন এনসিপি নেতা আখতার হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অনুদান আহ্বান জানান।

ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানান, এই এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি আশাবাদী এবং দৃঢ় প্রত্যয়ী।

তিনি আরও উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। এ পর্যায়ে শুভাকাঙ্ক্ষীদের অনুদান ও সার্বিক সহযোগিতার পরিধি বাড়ানো তাঁর জন্য অত্যন্ত জরুরি। দোয়া, সহায়তা ও অংশগ্রহণের মাধ্যমেই দেশ নিয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরি, মিছিল ও উঠান বৈঠকের আয়োজন, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ও নতুন চিন্তাভাবনার মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আখতার হোসেন বলেন, কাউনিয়া ও পীরগাছার মানুষসহ সারাদেশের শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা তিনি প্রত্যাশা করছেন। তিনি বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জন সম্ভব হবে।

ফেসবুক পোস্টে তিনি অনুদান পাঠানোর জন্য ব্যাংক হিসাব নম্বরের পাশাপাশি বিকাশ ও নগদ নম্বরও প্রকাশ করেছেন।

সবশেষে তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সবার সহযোগিতা কামনা করে দোয়া চেয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com