মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

থাইল্যান্ডকে হারিয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দোরগোড়ায় বাংলাদেশ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ জন সংবাদটি দেখেছেন
থাইল্যান্ডকে হারিয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দোরগোড়ায় বাংলাদেশ

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলেই নিশ্চিত হবে মূল পর্বের টিকিট।

নেপালের মুলাপানিতে আজ থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান তোলে নিগার সুলতানা জ্যোতিদের দল। জবাবে থাই মেয়েরা ২০ ওভারে ১২৬ রানে সীমাবদ্ধ থাকে।

ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার গোল্ডেন ডাক হয়ে ফেরেন। ৯ বলে ১১ রান করে আউট হন শারমিন আক্তারও। তবে তৃতীয় উইকেটে শবানা মোস্তারি ও জুয়াইরিয়া ফেরদৌস ১১০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন।

জুয়াইরিয়া ৪৩ বলে ৫৬, শবানা ৪২ বলে ৫৯ রান করেন। শেষ দিকে রিতুমনির ৬ বলে ১৫ রানের ক্যামিও দলকে প্রতিযোগিতামূলক স্কোর এনে দেয়।

জবাবে থাইল্যান্ডের পক্ষে নাথাকান চান্থাম সর্বোচ্চ ৪৪, নারুয়েমোল চাইহাই ৩০ ও নান্নাপাত কোনছারোয়েনকাই ২৯ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের পক্ষে মারুফা ইসলাম নেন ৩টি উইকেট, রিতুমনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে। একটি উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন।

এই জয়ে বাছাইপর্বে বাংলাদেশের বিশ্বকাপ প্রায় নিশ্চিত। শেষ দুই ম্যাচের একটি জয় বা কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com