মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সুপার সিক্সে টানা জয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন
সুপার সিক্সে টানা জয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। সুপার সিক্সে প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েই মূল পর্ব নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

গ্রুপ পর্বে টানা চার জয়ের পর সুপার সিক্সে এসে একই ধারায় খেলছে বাংলাদেশ নারী দল। নেপালে অনুষ্ঠিত সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে টাইগ্রেসরা।

সুপার সিক্সে বাংলাদেশের পয়েন্ট এখন ৬, যার মধ্যে ৪ পয়েন্ট গ্রুপ পর্ব থেকে ক্যারি করা। গ্রুপ ‘এ’-এ যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারানোর ফলেই এই ৪ পয়েন্ট হাতে নিয়ে পর্বটিতে ওঠে জ্যোতিদের দল।

থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপে যাওয়া এখন শুধু আনুষ্ঠানিকতা। পয়েন্ট টেবিল অনুযায়ী বাকি দুই ম্যাচে থাইল্যান্ড জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৪। অন্যদিকে পাঁচ দলের পয়েন্ট সমান হয়ে গেলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ (১.১৫০), যা ধরে রাখার সম্ভাবনাই বেশি। সুপার সিক্স থেকে সেরা চার দল খেলবে ইংল্যান্ড–ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া মূল বিশ্বকাপ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com