মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ জন সংবাদটি দেখেছেন

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয়ের পর নেদারল্যান্ডসের হাতে যুক্তরাষ্ট্রের হারেই সুপার সিক্সের দুই ম্যাচ বাকি থাকতেই মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ।

বৃষ্টি–বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান তোলে যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান তুলতেই বৃষ্টি নেমে খেলা পরিত্যক্ত হয়। পরে ডিএল পদ্ধতিতে ২১ রানে জয় পায় নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের এ জয়ের ফলে তাদের পয়েন্ট দাঁড়ায় ৬। সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশ আগেই সুপার সিক্সে শীর্ষে থাকায় বাংলাদেশের বিশ্বকাপে খেলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে।

বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেই পাঁচটিতেই জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে ওঠে বাংলাদেশ।

সুপার সিক্সে আরও লড়ছে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ছয় দলের মধ্যে সেরা চার দল খেলবে আগামী জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে।

বর্তমানে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এগিয়ে আছে কোয়ালিফাই করার দৌড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com