মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাজবাড়ীতে তারেক রহমানের উপহারপ্রাপ্ত জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে হামলা

  • সবশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন
রাজবাড়ীতে তারেক রহমানের উপহারপ্রাপ্ত জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে হামলা

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎই দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত গফুর মল্লিকের বাড়িতে ঢুকে পড়ে। তারা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা মালামালও নষ্ট করা হয়। হামলাকারীরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে নগদ অর্থ ও মালামাল লুট করে।

ঘটনার পরপরই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজনকে নামীয় আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজন হামলায় জড়িত ছিল বলে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

৭৮ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে ট্রেন–বাসে করে নাড়ু-বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই সংগ্রামী জীবনে অনুপ্রাণিত হয়ে গত ৩০ অক্টোবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপির পরিবার’ উদ্যোগ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। হামলার পর পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com