বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ জন সংবাদটি দেখেছেন
শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌরশহরের উলিপুর এলাকায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সজিব প্রামাণিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি ইব্রাহীম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাতে প্রতিবেশী আশরাফুল ইসলামের বাড়ির একটি ডাব গাছে ওঠেন সজিব। ডাব পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের পালক মা মাসুদা বলেন, “বুধবার রাতে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিল। ভোরে হঠাৎ মৃত্যুর খবর আসে।”

নিহতের ভাই সোহেল রানা বলেন, “রাত তিনটা পর্যন্ত বাড়িতেই ছিল। সকালে শুনি ডাব চুরি করতে গিয়ে পড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ডাব পাড়ার দা আর রশি পড়ে আছে।”

এলাকাবাসী জানায়, সজিব পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় চলাফেরা করতেন।

ওসি ইব্রাহীম বলেন, “প্রাথমিকভাবে আমরা জেনেছি, নেশাগ্রস্ত অবস্থায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com