সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভোটকেন্দ্র পাহারায় বসানো সিসি ক্যামেরা চুরি

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন
ভোটকেন্দ্র পাহারায় বসানো সিসি ক্যামেরা চুরি

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা) আসনের একটি ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা রাতের আঁধারে খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে স্থানীয়রা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখেন, সিসি ক্যামেরাগুলো খোলা। পরে অনুসন্ধানে জানা যায়, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে এগুলো খুলে নেওয়া হয়েছে। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ভোটের আগে কেন্দ্রটিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এ কাজ করেছে।
তাদের দাবি— দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে, কেন্দ্রজুড়ে বাড়তি নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে, এবং অবিলম্বে নতুন সিসি ক্যামেরা বসাতে হবে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনওকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা ক্যামেরা খুলেছে, কেন খুলেছে—তা তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগে কেন্দ্রে সিসি ক্যামেরা চুরি হওয়া নিরাপত্তা ও স্বচ্ছতার প্রশ্নে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com