মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সাঘাটায় জাতীয় পার্টির গড়ে বড় ফাটল, ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন
সাঘাটায় জাতীয় পার্টির গড়ে বড় ফাটল, ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাইবান্ধার সাঘাটা উপজেলার দীর্ঘদিনের জাতীয় পার্টির শক্ত ঘাঁটিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা একযোগে ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৭টায় উপজেলার ঘুড়িদহ গ্রামে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তার সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপির পতাকাতলে আসেন।

সাঘাটা উপজেলা বহু বছর ধরে জাতীয় পার্টির অন্যতম শক্ত রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আতাউর রহমানের মতো একজন হেভিওয়েট নেতার দলত্যাগ জাতীয় পার্টির জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা।

সমাবেশে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফারুক আলম সরকার, সহ-সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী।  তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল শিক্ষাবিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা।

এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, শিল্পপতি কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসনের আন্দোলনে নতুন নেতাকর্মীদের যুক্ত হওয়া সাঘাটায় বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।

তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করবে এ যোগদান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com