জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাবে এনসিপির প্রতিনিধি দল
সবশেষ আপডেট :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
১০৩
জন সংবাদটি দেখেছেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় পৌঁছাবেন।
এনসিপি সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। এই দল সফর শেষে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করবেন।