সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতে ভাইরাল

নির্বাচনে হেরে ভোটের আগে দেয়া টাকা তালিকা ধরে তুলছেন প্রার্থীর স্ত্রী

  • সবশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ জন সংবাদটি দেখেছেন

অবৈধভাবে টাকা দিয়ে ভোট কিনেও কাজ হলো না, শেষমেশ হেরে গেলেন বিজেপি প্রার্থী। আর এরপরই শুরু হলো নাটকীয় কাণ্ড! প্রার্থীর স্ত্রী খাতা-কলম হাতে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের কাছে টাকা ফেরত চাইছেন। ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘটা এই অদ্ভুত ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে।

ভোটের আগে টাকার খেলা, আর হারের পর সেই টাকা ফেরত চাওয়ার আজব দৃশ্য। ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়ালে পৌর নির্বাচনে এমন ঘটনাই ঘটেছে। বিজেপির প্রার্থী জাদি তিরুপতি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান।

আর এরপরই তার স্ত্রী রূপা খাতা-কলম হাতে বেরিয়ে পড়েন ভোটারদের দরজায়। যারা টাকা নিয়ে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের কাছে ঈশ্বরের নামে শপথ করে জানতে চাওয়া হচ্ছে—ভোট দিয়েছেন কি না?


অভিযোগ উঠেছে, যারা ভোট দেননি বলে স্বীকার করছেন, তাদের কাছ থেকে জনপ্রতি দেওয়া ৩ হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে অর্থের বিনিময়ে ভোট কেনা যে এখনো বাস্তবতা, এই ঘটনাই তার প্রমাণ।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এভাবে টাকা ছড়ানো এবং ফেরত চাওয়ার বিষয়টি তেলেঙ্গানার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com