বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে

মন্ত্রিসভার শপথে থাকছেন না এনসিপির ৬ এমপি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন সংবাদটি দেখেছেন

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে বিএনপির অবস্থানের প্রতিবাদে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে এনসিপির ছয়জন এমপি শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রেক্ষাপটেই তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com