সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে রৌমারীতে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পবিত্র মাহে রমজান যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পবিত্র রমজান পালন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। উপস্থিত ছিলেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জামায়াত নেতা মোকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com