মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বগুড়ায় গ্রেফতার হিরো আলম

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ জন সংবাদটি দেখেছেন

জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবার গ্রেপ্তার হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। বুধবার সকালে ভোট দিতে বগুড়ায় আসলে শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, হিরো আলম দাবি করেছেন মামলাটি ভুয়া এবং তিনি উপনির্বাচনে অংশ নিতে চান। বিস্তারিত রিপোর্টে।

আলোচনায় আবারও হিরো আলম, তবে এবার ভিন্ন কারণে। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতনের মামলায় আবারও শ্রীঘরে যেতে হলো আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটরকে।

বুধবার সকালে বগুড়া শহর থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও তিনি ভোট দিতে এলাকায় এসেছিলেন।

গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার এজাহারে বলা হয়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। এমনকি জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগও রয়েছে। পিবিআই তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।

যদিও হিরো আলম সব অভিযোগ অস্বীকার করে মামলাটি ‘ভুয়া’ বলে দাবি করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। জামায়াত বা এনসিপির মনোনয়ন চাইতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আইনি প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হলে তার রাজনৈতিক স্বপ্ন কতটা পূরণ হবে, তা নিয়ে সংশয় থেকেই যায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com