মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নির্বাচনী তহবিলের অনুদান ফেরত দিচ্ছেন ডা. তাসনিম জারা

  • সবশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় পাওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।”

তিনি অনুদান ফেরতের জন্য দুটি আলাদা ফর্ম প্রকাশ করেছেন. ব্যাংকে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য:
https://forms.gle/9a3H74yrLFFeJoFw8

বিকাশে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য:
https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA

ফর্ম পূরণের শেষ তারিখও জানিয়ে দিয়েছেন তিনি ১০ মার্চ ২০২৬।

ডা. তাসনিম জারা আরও জানিয়েছেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছেন এবং ডিপোজিট স্লিপ হারিয়ে ফেলেছেন, তারাও ফর্ম পূরণ করতে পারবেন। এ ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের পর টাকা ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেন, আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com