মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নিউজিল্যান্ডের কাছে বড় হারে বিদায়- ব্যর্থতার কারণ জানালেন শানাকা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

ঘরের মাঠে দর্শকঠাসা গ্যালারি, তুমুল উৎসাহ আর সেমিফাইনালের স্বপ্ন—সবকিছুই মুহূর্তে ভেস্তে গেল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। ম্যাচ শেষে অধিনায়ক দাসুন শানাকা দলের ব্যর্থতার পেছনে বাহিরের অতিরিক্ত নেতিবাচকতা, পিচের ভুল মূল্যায়ন এবং ইনজুরি–বিপর্যয়কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

শ্রীলঙ্কা দল বিশ্বকাপের আগে থেকেই সমালোচনার চাপে ছিল। সেই প্রসঙ্গ টেনে শানাকা বলেন,
“যতই ইতিবাচক থাকতে চাই, বাইরে নেতিবাচকতার ঢেউ থাকে। এটি শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বড় ক্ষতি। ভবিষ্যৎ খেলোয়াড়দের মানসিক নিরাপত্তার জন্য প্রয়োজন হলে সরকারের হস্তক্ষেপ দরকার।”

টুর্নামেন্টের শুরুতে লেগ–স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। এরপর মথীশা পাথিরানা ও ইশান মালিঙ্গাও চোটে আক্রান্ত হওয়ায় দলের বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়ে।

শানাকা মন্তব্য করেন “আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেস নিয়ে কোনো আপসের সুযোগ নেই। একাধিক গুরুত্বপূর্ণ বোলার অনুপস্থিত থাকাটা আমাদের জন্য কঠিন ছিল।”

ম্যাচের আগে পিচ সম্পর্কে ভুল মূল্যায়ন হয়েছিল বলেও স্বীকার করেন শানাকা। তিনি বলেন,
“আমরা ঘরোয়া ক্রিকেটে ভালো স্ট্রাইক রেট ও দক্ষতা দেখে ব্যাটারদের বেছে নিয়েছি। কেউ জোর করে দলে ঢোকেনি। কিন্তু সব সময় প্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় না। আজ সেই খারাপ দিনের শিকার হয়েছি।”

প্রেমাদাসার গ্যালারি নীল–হলুদ জার্সিতে ভরপুর ছিল। সমর্থকরা ‘দ্বাদশ খেলোয়াড়’ হয়ে দায়িত্ব পালন করলেও দল তাদের হতাশ করেছে।
শানাকা বলেন “সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমরা সেরাটা দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি—এজন্য দুঃখিত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com