মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • সবশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

তরুণ রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে দিনটি ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে বৃহৎ ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষক–সাংবাদিক ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় দলটি জাতীয় রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি; এতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয় তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আজকের আয়োজন শুধু দিন উদ্‌যাপন নয়, বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মহামিলন হিসেবে দেখা হচ্ছে।

আয়োজনে থাকছে—গত এক বছরের আন্দোলন-সংগ্রামের বিশেষ ফটো প্রদর্শনী, স্ট্রিট ওয়াল প্রোমো শো, অতিথিদের ইফতার ও আলোচনাসভা, রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও কর্মসূচি নেওয়া হয়েছে।

২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ—এভাবে ধাপে ধাপে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩ মার্চ কুমিল্লায় বিশেষ ইফতার আয়োজনের মাধ্যমে নেতাকর্মী ও শহীদ পরিবারের সঙ্গে সংযোগ জোরদার করবে দলটি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com