মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরের হারাগাছ থানা

যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • সবশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৭ জন সংবাদটি দেখেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রংপুর মহানগর যুবদলের আওতাধীন হারাগাছ (মেট্রোপলিটন) থানা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) নগরীর মহব্বতখা স্কুল মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন।

হারাগাছ মেট্রোপলিটন থানা যুবদলের আহ্বায়ক মোস্তাকিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাওছার কুঠিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাবু, সাইফুল ইসলাম, মামুন পারভেজ, হুমায়ুন কবির রুমু, হারুন উর রশিদ, আল মেরাজ সানী।

এ ছাড়া পরশুরাম থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব নাজমুল ইসলাম, হারাগাছ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিরন মিয়া, হাবিবুল্লাহ পাঠান সুমন, দুলাল মিয়া, রিয়াজ হোসেন, সবুজ মিয়া প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com