সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাউনিয়া থানা এলাকা থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির পর নিশ্চিত হয় পরিবার—একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান কবির (৩০) ও তার সহযোগীরা মিলে ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার এসআই বাদশা মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। শনিবার কাউনিয়া থানার পাশের একটি স্থান থেকে ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া ছাত্রী জানায়—“আমাকে অপহরণ করে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে চার দিন ধরে আমাকে আটকে রেখে বারবার ধর্ষণ করেছে রায়হান।”

ঘটনার পর রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।
রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন—“ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com