সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঢামেক হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দূর করতে নির্দেশ

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১২০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাসেবার অবস্থা সরেজমিন দেখতে আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী ঢামেক হাসপাতালের পুরোনো ভবনের কয়েকটি ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার এবং বার্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার খোঁজখবর নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি হওয়ায় সেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, “রোগীর তুলনায় আমাদের সুযোগ-সুবিধা সীমিত। পর্যাপ্ত ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফের ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।”

মন্ত্রী আরও জানান, আগের তুলনায় হাসপাতালের ভেতরে তেলাপোকার উপদ্রব কমেছে। তবে রোগীদের অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় সব ওষুধ সবসময় পাওয়া যাচ্ছে না। পাশাপাশি অ্যানেস্থেশিয়া চিকিৎসকের স্বল্পতা এবং অপারেশন থিয়েটার আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পরিচ্ছন্নতা ও লিনেন ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেডশিটসহ হাসপাতালের কাপড় যথাযথভাবে পরিষ্কার না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিম্নমানের কাজ হলে বিল কেটে রাখার নির্দেশনাও দেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এ সময় হাসপাতালের দালালচক্র দমনে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে কোনো ধরনের দালালি বরদাশত করা হবে না। ট্রলি ভাড়া বা অন্য কোনোভাবে রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের সুযোগ থাকবে না। দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও তিনি জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com