শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি ও শিল্পখাতকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ করে পাট খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

পাট চাষিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি অনুসরণ করে পাট চাষ বাড়াতে হবে।

তিনি বলেন, এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পও আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।

তিনি অল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণন বাড়ানোর আহ্বান জানান।

সৃজনশীল তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে তুলে ধরতে হবে।

তিনি তরুণ উদ্যোক্তাদের বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন সম্ভাবনা তৈরির আহ্বান জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com