পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ।
এসময় জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার এবং পাটচাষি আবু হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিবেশবান্ধব আঁশ হিসেবে পাটের ব্যবহার বাড়াতে হবে এবং পাটচাষকে আরও লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।