মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঈদের ছুটি না পেয়েই বাড়ি, রমেক শিক্ষার্থীদের দিনে ৫০০ টাকা জরিমানা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি এখনো ঘোষণা না হলেও অনুমতি ছাড়াই বাড়ি চলে যাওয়ায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) দুই ব্যাচের শতাধিক শিক্ষার্থীকে ক্লাসে ফিরতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুপস্থিতির জন্য প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি নোটিশে এ নির্দেশনা দেন।

নোটিশে বলা হয়েছে, এমবিবিএস ৫২তম ব্যাচ (২০২২–২৩ শিক্ষাবর্ষ) এবং ৫৩তম ব্যাচের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের একটি বড় অংশ কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে গত ২ মার্চ থেকে অননুমোদিতভাবে ক্লাসে অনুপস্থিত রয়েছে। এতে কলেজের নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

এ পরিস্থিতিতে ৪ মার্চ অনুষ্ঠিত কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্লাসে যোগ না দিলে অনুপস্থিতির জন্য প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানার অর্থ কলেজের কোষাধ্যক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় বৃত্তিমূলক পরীক্ষার ফরম পূরণের সময় ওই অর্থ সংযোজন করা হবে।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অননুমোদিতভাবে কলেজ ত্যাগ করায় অ্যাকাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তাই তাদের ক্লাসে ফেরাতে এই নোটিশ জারি করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com