শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

  • সবশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রতি বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া নারীরা হলেন,অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছা. ববিতা খাতুন ,সফল জননী নারী: নুরবানু কবীর ,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: মোছা. আফরোজা ইয়াসমিন।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মানসিক শক্তির স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই সম্মাননা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণে উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা মনে করেন। পাশাপাশি নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের গল্প সমাজের সামনে তুলে ধরতেও এই পুরস্কার বিশেষ ভূমিকা রাখছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com