মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে মিজান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা

  • সবশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০২ জন সংবাদটি দেখেছেন
আরএনবি ডেস্কঃ
রংপুর মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, রংপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মহানগরের চারতলা মোড় এলাকার মেসার্স মিজান ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় সেখানে মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট ব্যবহার করা হচ্ছিল এবং প্রতি ৫ লিটার পেট্রোলে প্রায় ৩০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুরের পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. আহসান হাবীব ও প্রকৌশলী তাহাজিবুল ইসলাম।
অভিযানের সময় জ্বালানি তেলের পরিমাপের সঠিকতা যাচাই, মজুদের পরিমাণ এবং সরকার নির্ধারিত মূল্যে গ্রাহক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলোও তদারকি করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com