সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে রিকশায় ঘুরলেন নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম

  • সবশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি নিউজ রংপুর |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম রংপুর নগরীতে এসে রিকশায় চড়ে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় তাদের রিকশায় ঘুরতে দেখা যায়। এ সময় তারা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার খোঁজখবর নেন।

নগরীর পায়রা চত্তর ,জাহাজ কোম্পানী ,শাপলা চত্তরসহ প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় রিকশায় করে ঘোরার সময় স্থানীয় মানুষ তাদের ঘিরে ভিড় করেন। অনেকেই তাদের সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

হঠাৎ করে কেন্দ্রীয় দুই নেতাকে রিকশায় ঘুরতে দেখে নগরবাসীর মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই এটিকে নেতাদের সাধারণ মানুষের কাছে যাওয়ার একটি ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন । পরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিবেন । সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com