শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফার অস্ত্রোপচার শেষ করা হয়। পরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

এর আগে উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দেশে থেকেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এদিকে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মেডিক্যাল বোর্ড তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান।

মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, কাজী দ্বীন মোহাম্মদ, শাহাবুদ্দিন তালুকদার, রাজিউল হক, সৈয়দ সাঈদ আহমেদ, কাদের শেখ ও শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা তার অবস্থার ওপর নির্ভর করবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com