শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

গণপরিবহনে তেলের রেশনিং তুলে নেওয়া হলো

  • সবশেষ আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন
জ্বালানি তেল-ফাইল ফবি
জ্বালানি তেল-ফাইল ফবি

জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের জন্য চালু করা তেলের রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দূরপাল্লা ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং শনিবার রাত থেকেই আর থাকছে না।

মন্ত্রী জানান, “আজ রাত থেকে বাসগুলো পর্যাপ্ত জ্বালানি তেল পাবে। গণপরিবহনের জন্য আর কোনো রেশনিং সীমা থাকবে না।”

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়। সেই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহে সীমা নির্ধারণ করে।

ওই নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন, ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ১০ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে ২০–২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০–৮০ লিটার ডিজেল, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকে ২০০–২২০ লিটার তেল নেওয়ার সীমা ছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ক্ষেত্রে রেশনিং তুলে নেওয়া হলেও ব্যক্তিগত যানবাহনের জন্য এখনো নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com