মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম

  • সবশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

ডেস্ক রির্পোটঃ

রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে তিনি দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি পরিষদের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন পরে জেলা পরিষদ সন্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের  বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করবেন। পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণ ও উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলাবাসীর প্রত্যাশা জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাইফুল ইসলামকে রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com