পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি চলছে। এর অংশ হিসেবে আজ বুধবার (১৮ মার্চ) ফিরতি যাত্রার ষষ্ঠ দিনে বিক্রি হচ্ছে ২৮ মার্চের ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট, দুপুর ২টা থেকে: পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী— ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চ: ১৪ মার্চ, ২৫ মার্চ: ১৫ মার্চ, ২৬ মার্চ: ১৬ মার্চ, ২৭ মার্চ: ১৭ মার্চ, ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
একজন যাত্রী একবারেই টিকিট কিনতে পারবেন, সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে, কেনা টিকিট রিফান্ডযোগ্য নয়। ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীর চাপ সামাল দিতে আগেভাগেই টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।