শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন

প্রবাসীদের ভিসা নিয়ে ‘সুখবর’, মেয়াদ বাড়ানোর ঘোষণা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯৩ জন সংবাদটি দেখেছেন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, প্রয়োজন অনুযায়ী তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ভিসার মেয়াদ এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেসব দেশে প্রয়োজন হবে, সেখানে আরও সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, প্রবাসী কর্মীরা যেন নিরাপদে দেশে ফিরতে পারেন এবং বিদেশে অবস্থানকারীরা নিরাপদে থাকতে পারেন—সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সক্রিয় রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়েও কাজ চলছে। এখন পর্যন্ত ৬ জনের মধ্যে ৩ জনের মরদেহ দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

অবৈধভাবে বিদেশে যাওয়া প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, মানবপাচারের ঘটনায় অনেকেই প্রাণ হারাচ্ছেন বা বিভিন্ন দেশে আটকা পড়ছেন।
এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান অস্থিরতার কারণে বহু বাংলাদেশি প্রবাসী দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন বা ভিসা জটিলতায় পড়েছেন। সরকারের এই সিদ্ধান্তে তাদের জন্য সাময়িক স্বস্তি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com