শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪,৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৬ জন সংবাদটি দেখেছেন

দেশে করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ক্রয়ে এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় ভ্যাকসিনসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ভ্যাকসিন ক্রয়েই ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি।

ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য ব্যয়ের তথ্য তুলে ধরে তিনি বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য সিরিঞ্জ কিনতে খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া ভ্যাকসিন পরিবহনে ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ ব্যয় হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে এবং দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com