মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বিবি সাওদা গ্রেপ্তার: জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি বলেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে এবং এটি ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বহন করে। তিনি অভিযোগ করেন, শাসকগোষ্ঠী নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী কণ্ঠ দমনের চেষ্টা করছে।

জামায়াত আমির আরও বলেন, ইতিহাসে বারবার দেখা গেছে—এ ধরনের দমন-পীড়নের পরিণতিতে ক্ষমতাসীনদেরই পতন ঘটে। তিনি প্রশ্ন তোলেন, ‘অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না।’

এদিকে, বিবি সাওদার মুক্তির দাবিতে সামাজিকমাধ্যমে সরব হয়েছেন বিভিন্ন মহল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম এক স্ট্যাটাসে অভিযোগ করেন, তিন বছরের বাকপ্রতিবন্ধী শিশুর মাকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা অমানবিক এবং ভিন্নমত দমনের ইঙ্গিত বহন করে।

গ্রেপ্তারের ঘটনায় ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com