শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

টাঙ্গাইল, ১৪ এপ্রিল — পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী।

সরকার জানিয়েছে, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের কাছে প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়া হবে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে কর্মসূচিটির প্রাক-পাইলটিং কার্যক্রম চালু করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এই কার্ড পাবেন। তাদের প্রত্যেককে বছরে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।

সরকারের দাবি, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে নির্বাচনি প্রতিশ্রুতির আরেকটি ধাপ বাস্তবায়নের পথে এগোচ্ছে প্রশাসন। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’সহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি চালু করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com