মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

ঢাকা, ১৪ এপ্রিল — বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্ক গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী ও শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। দেশীয় সংস্কৃতির নানা উপকরণ—মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা—প্রদর্শিত হয়। বাঙালিয়ানা সাজে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি সংগীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পশ্চিমা সংস্কৃতির প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বাঙালির সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী মূল্যবোধের পরিপন্থী সংস্কৃতি থেকে দূরে থাকার কথাও উল্লেখ করা হয়।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com