সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন
কেউ অনলাইন ক্লাস চায় না কিন্তু পৃথিবী চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। অনলাইন ক্লাস নিয়ে অনেকে অসন্তোষ, এটি নিয়ে সমালোচনাও হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘উদ্ভুত পরিস্থিতির কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি।

সেটা নিয়ে সমালোচনাও হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না।
আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।’ এ সময় তিনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায় আনা হবে।
এ ছাড়া কিভাবে জরুরিভাবে শিক্ষক নেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com