শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

  • সবশেষ আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ জন সংবাদটি দেখেছেন

সারা দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে এসব ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার হাওর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। নিহতরা হলেন—আবুল কালাম (২৫), নাজমুল হোসেন (২৬), হাবিবুর রহমান (২৪), রহমত উল্লাহ (১৩) ও লিটন মিয়া (৩৮)।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে হাওরে ধান কাটার সময় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মৎস্যজীবী মিলন মিয়া (৩৫) ও কৃষক তালেব উদ্দিন (৪৫)। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মাছ ধরার দৃশ্য দেখতে জড়ো হওয়া লোকজন বজ্রপাতে আহত হন।

ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রহমত আলী উজ্জল (৩০) ও মমতাজ আলী খান (৫৮)। বজ্রপাতের সময় তারা খোলা স্থানে অবস্থান করছিলেন।

নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওরে ঘাস কাটতে গিয়ে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একইভাবে হবিগঞ্জের নবীগঞ্জে ধান কাটার সময় সুনাম উদ্দিন (৫৫) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জে হলুদ মিয়া (৩৭) বজ্রপাতে নিহত হন।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com