বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগ-এর পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এসব কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়েছে।অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
ড. এ এফ এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা), মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), মো. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট, রংপুর পিটিসি), এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট), মো. আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ), মো. মনিরুল ইসলাম (ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট), মাহফুজুর রহমান (ডিআইজি, পুলিশ অধিদপ্তর), মো. মুনিবুর রহমান (ডিআইজি, এপিবিএন সদর দপ্তর), মো. ইকবাল হোসেন (অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ সংযুক্ত), শামীমা বেগম (ডিআইজি, পুলিশ অধিদপ্তর), মো. আবু কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ), মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম) এবং সালমা বেগম (ডিআইজি, এপিবিএন)।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।সরকারি চাকরি আইন অনুযায়ী ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।