মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শাহবাগে ছাত্রদল–শিবির ধাওয়া-পাল্টাধাওয়া, থানার ভেতরে হামলার অভিযোগ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল থেকেই শাহবাগ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা ক্যাম্পাসে “গুপ্ত রাজনীতি” এবং জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদ জানাচ্ছিলেন।

পরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক এবং ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে সংঘর্ষ থেকে বাঁচতে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন বলে জানা যায়। এ সময় থানার ভেতরেই মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ ওঠে।

ঘটনার সময় থানার ভেতরে আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে, যাদের মধ্যে ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী ও বিভিন্ন হলের নেতাকর্মীরাও ছিলেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও থানার বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, এতে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com