সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গুলির ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং তিনি একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করেছে যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস।
স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউস-এর ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
এর আগে ওয়াশিংটন হিলটন হোটেল-এ হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পরপরই তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালান এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। পরে সিক্রেট সার্ভিসের ‘অত্যন্ত সাহসী’ সদস্যরা তাকে নিষ্ক্রিয় করে আটক করেন।
ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন বলে জানান ট্রাম্প। তিনি খুব কাছ থেকে গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান।
অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতা ও ঐক্যের উদ্দেশ্যে আয়োজিত একটি নৈশভোজ। তবে তিনি মন্তব্য করেন, এই আয়োজনস্থলটি ‘খুব বেশি নিরাপদ’ নয়।
ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা নতুন নয় এবং অতীতেও পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় তার ওপর হামলার চেষ্টা হয়েছিল।
বর্তমানে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি তাকে ‘অসুস্থ মানসিকতার ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com