জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়া আজ (২৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
শনিবার (২৫ এপ্রিল) নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন রুটে পুনর্নির্ধারিত ভাড়া আজ থেকে কার্যকর হবে এবং প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট টাঙানো থাকবে।
গাবতলী রুট:
ঢাকা (গাবতলী)–পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা।
ঢাকা–রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা–দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৪১ টাকা।
সায়েদাবাদ রুট:
ঢাকা–চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা–কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা।
ঢাকা–সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা ও ৪০ আসনের বাসে ৭৪০ টাকা।
ঢাকা–বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা।
ঢাকা–খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা ও ৪০ আসনের বাসে ৬৯০ টাকা।
ঢাকা–টেকনাফ (দীর্ঘতম রুট) ৫১ আসনের বাসে ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা।
ঢাকা (গাবতলী)–রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা ও ৪০ আসনের বাসে ৯৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা–ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা।
মহাখালী রুটে ঢাকা–ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা–জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা ও ৪০ আসনের বাসে ৪৯২ টাকা।
ঢাকা–শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা।
ঢাকা–কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল সরকার দেশে তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতেই বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।নতুন ভাড়া কার্যকর হওয়ায় যাত্রীদের ব্যয় বাড়লেও পরিবহন মালিকরা বলছেন, জ্বালানি খরচ সমন্বয়ের জন্য এই সমন্বয় প্রয়োজন ছিল। এখন বাস্তবায়ন ও তদারকিই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।