সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন

রংপুর মহানগরীর পরশুরাম থানার একটি মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩।

র‌্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিশু রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মো. আব্দুল মান্নান (৫৭) ওই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সকালে মাদ্রাসায় গেলে ক্লাসরুমে একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পরশুরাম থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামি আত্মগোপনে চলে গেলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাতে তারাগঞ্জ উপজেলার চৌপথী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনায় কঠোর অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com