মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০১০ থেকে ২০২৬

৬৪৭৬ অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ জন সংবাদটি দেখেছেন

দেশে ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, National Freedom Fighters Council (জামুকা) এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কারও বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।

তিনি বলেন, জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি অভিযোগ যাচাই-বাছাই করে এবং শুনানির মাধ্যমে সত্যতা নিশ্চিত করে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির গেজেট বাতিলের সুপারিশ করা হয়।

মন্ত্রী আরও জানান, এই প্রক্রিয়া নিয়মিতভাবে চলমান রয়েছে এবং মুক্তিযোদ্ধা তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

২০২৪ সালের আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে।

সব মিলিয়ে ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল হয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।

মুক্তিযোদ্ধা তালিকার সঠিকতা বজায় রাখতে চলমান যাচাই-বাছাই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com