দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ২৮ ও ২৯ এপ্রিল দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোথাও লোডশেডিংয়ের প্রয়োজন হয়নি।
বিস্তারিত তথ্যে বলা হয়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।
এর আগে, ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, পরিস্থিতির উন্নতির ফলে লোডশেডিং কমে আসবে।