বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকার প্রতিবাদ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৯ জন সংবাদটি দেখেছেন
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকার প্রতিবাদ

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে-কে তলব করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তার কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান-এর দপ্তরে বিকেল ৫টার পর ভারতীয় দূতকে ডেকে এই প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।

বৈঠকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় বিষয়ে তথ্যপ্রমাণহীন মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান হওয়া উচিত বলে উল্লেখ করা হয়।

এছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে— এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com