সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ডিম-মুরগির মতো সবজিতেও আগুন

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

কাঁচাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার প্রভাবে সরবরাহে ঘাটতির অজুহাতে ডিম, মুরগি ও বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (০১ মে) ছুটির দিন হলেও সকালে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ভিড় বাড়ে। ক্রেতা কম থাকলেও দামে কোনো স্বস্তি মেলেনি; বরং বেশিরভাগ পণ্যের দাম আরও চড়া হয়েছে।

বর্তমানে করলা, বরবটি, বেগুন, ঝিঙ্গা, ধুন্দল ও কাকরোলের মতো সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগের তুলনায় কেজিতে প্রায় ২০ টাকা বেশি।

বিক্রেতারা জানান, বৈরী আবহাওয়া ও সরবরাহ কম থাকায় সবজির মূল্যবৃদ্ধি পেয়েছে।

তবে, বিক্রেতাদের এই দাবি মানতে নারাজ ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

অন্যদিকে, দাম বাড়ার পর বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ডিমের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে এখন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৬০ টাকায়।

একজন ক্রেতা বলেন, একডজন ডিম কিনলাম ১৩০ টাকা দিয়ে, যা কয়েকদিন আগে কিনেছিলাম ১২০ টাকা দিয়ে।সব মিলিয়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছে নগরবাসীর নিত্যদিনের খরচ। বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com